
প্রতিকী ছবি
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সসবাজার সদর উপজেলার ইসলামপুরে চাকার দোকান নামক স্হানে কক্সবাজার – চট্টগ্রামে মহাসড়কে হায়েস মাইক্রোবাসের ধাক্কায় এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা যায়, ১৬ সেপ্টেম্বর দুপুর বেলায় বর্ণিত ইউনিয়নের চাকার দোকান নামক স্থানে স্কুল ছুটির পর রাস্তা পারাপারের জন্য অপেক্ষা করছিল জয়নাল। প্রতিমধ্যে বেপরোয়া গতিতে আসা একটি হাইয়েস মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। নিহত জয়নাল আবেদিন (৭) একই এলাকার ফরিদুল আলমের পুত্র এবং স্থানীয় প্রাইমারী স্কুলের ২য় শ্রেনীর ছাত্র।
ইউপি সদস্য আবদু শুক্কুর দুর্ঘটনার সত্যতা স্বীকার করেন। ডুলহাজারা হাইওয়ে পুলিশের ইনচার্জ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
এদিকে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যুতে প্রতিবেশী, এলাকাবাসী, স্কুলের ছাত্র-ছাত্রী সহপাঠী ও শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.