
এম.আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ইসলামপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবক গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, ২০ মে সকাল সাড়ে ৭টার দিকে ইসলামপুর বটতলী স্কুল গেইট সংলগ্ন টেকিং স্থানে এ দুর্ঘটনা ঘটে। ইসলামাবাদ ফকিরা বাজার এলাকার নিজ বাড়ী থেকে ইসলামপুর লবণ মিলে কাজ করতে যাওয়ার সময় মৃত বশির আহমদের পুত্র ছাব্বির আহমদ (২৭) উপরোক্ত স্থানে পৌছলে কক্সবাজার মুখী এক পরিবহনের ধাক্কায় গুরুতর আহত হয়। তার হাত, মুখ, মাথা সহ নানা স্থানে জখম লাগে। তাকে দ্রুত স্থানীয়রা উদ্ধার করে ঈদগাঁও বাজারস্থ এক হাসপাতালে নিয়ে আসে। তাকে কোন রকম কষ্টের বিনিময়ে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে বলে জানান আহতের মা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.