সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ইসলামপুরে সড়ক দুর্ঘটনা শিশু নিহত : জানাজা সম্পন্ন

ইসলামপুরে সড়ক দুর্ঘটনা শিশু নিহত : জানাজা সম্পন্ন

প্রতিকী ছবি

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে নিহত হয়েছে এক শিশু। ১০ মে বিকেল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইসলামপুর ইউনিয়নের খেলার মাঠ সংলগ্ন স্থানে কক্সবাজার বান্দরবান সড়কের পূর্বানী নামের একটি বাস ইউনিয়নের তমতলা এলাকার আমান উল্লাহের শিশু পূত্র কায়সার (৭) মহাসড়কের এপাশ থেকে ওপাশে পারাপার কালে পূর্বানী পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যায়। একইদিন সন্ধ্যার দিকে নিহত হওয়া শিশুটির নামাজে জানাজা সম্পন্ন হয়।

শিশু কায়সারের মৃত্যুতে পরিবার পরিজনসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া বিরাজ করছে।

এ ব্যাপারে স্থানীয় মেম্বার আবদু শুক্কুর উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.