সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ইসলামপুরে হাইয়েস-বাস মুখোমুখি সংঘর্ষ : চালকসহ নিহত ২ : আহত ৮

ইসলামপুরে হাইয়েস-বাস মুখোমুখি সংঘর্ষ : চালকসহ নিহত ২ : আহত ৮

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ইসলামপুরের ডুলাফকির রাস্তার মাথা ঝনঝনি ব্রিজ সাইনবোর্ড এলাকায় যাত্রীবাহী বাস এবং হাইয়েস মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে চালকসহ দুইজন নিহত ও আরো অন্তত ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। যাত্রী বাহী হাইয়েসটি দুমড়ে মুচড়ে গেছে। ২৫ মে শনিবার বিকাল ৪টার দিকে ঘটনাটি ঘটে।

নিহত হাইয়েস চালকের নাম মোহাম্মদ ইয়াকুব (২৭)। সে কলাতলী উত্তর আদর্শ গ্রামের ইউসুফ ড্রাইভারের ছেলে বলে জানান স্থানীয় সমাজ সেবক সাদ্দাম হোসেন। নিহত অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি ঘটনাস্থলে রয়েছে।

স্থানীয় মেম্বার সাহাব উদ্দিন জানিয়েছেন, সাইনবোর্ড এলাকায় মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহতসহ বেশ কজন আহত হয়েছে।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের সত্যতা নিশ্চিত করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.