নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজার জেলার নবগঠিত উপজেলা ঈদগাঁও-এর ইসলামপুরে ৭টি দোকানে দুর্ধূর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে করে ব্যবসায়ীদের মাঝে চরম আতংক বিরাজ করছে।
২রা সেপ্টেম্বর গভীর রাতে চাল কেটে ও সিঁড়ি বেয়ে উঠে তালা ভেঙ্গে ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস বাজারে ৭টি ব্যবসায়ীক প্রতিষ্টানে দুর্ধূর্ষ চুরি করে চোরদল। এতে আনুমানিক ৪/৫ লক্ষাধিক টাকার মালামালসহ নগদ অর্থ নিয়ে যায় চোরেরা।
নতুন অফিস (মহাসড়কের পাশে) তিনটি দোকান, জুমনগর লুতু শপিং কমপ্লেক্সের চারটি দোকানেই চুরি সংগঠিত হয়েছে।
ইউপি সদস্য আবদু শুক্কুর ও ওয়ার্ড আ,লীগের সভাপতি সরওয়ার নতুন অফিসে ৭টি দোকানে দুর্ধূর্ষ চুরির সত্যতা নিশ্চিত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.