
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহাজাহান চৌধুরীর মায়ের নামাজে জানাযায় শোকার্ত মানুষের ঢল নামে। ১৮ আগষ্ট (শুক্রবার) রাত নয়টার দিকে ইউনিয়নের মধ্যম নাপিতখালীস্থ নিজ বাড়ীতে আলহাজ্ব মমতাজ আহমদের স্ত্রী ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহাজাহান চৌধুরীর মাতা শাহেনা বেগম (৫০) মৃত্যু বরণ করেন, (ইন্না……..রাজিউন)।
এদিকে ১৯ আগষ্ট সকাল ১১টায় মরহুমার নামাজে জানাযা স্থানীয় কৈলাশঘোনা জামে মসজিদের মাঠে অনুষ্ঠিত হয়। তাঁর এ জানাযায় অংশ নেন- সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু তালেব, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, জেলা যুবলীগের সাস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী হুমু, ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অছিউর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মনজুর আলম, সদর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম আমীর, দপ্তর সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মহিদুল্লাহ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, জালালাবাদের ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা ইমরুল হাসান রাশেদ, ডাঃ শাহাজাহান, ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এসএম তারেকুল হাসান তারেক, জালালাবাদ আওয়ামীলীগ সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী, চৌফলদন্ডী আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহাজাহান, সদর যুবলীগের সহ-সভাপতি ওসমান সরওয়ার ডিপো, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খাইরুজ্জামান, ঈদগাঁও রিপোটার সোসাইটির সভাপতি এম আবুহেনা সাগর, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা যুবদলের সভাপতি আজমগীর, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জালালাবাদ যুবলীগ সভাপতি হাসান তারেক, ইসলামপুর ছাত্রলীগের সাবেক সভাপতি ওসমান আলী মোর্শেদ, এমইউপি আব্দু শুক্কুর সহ এলাকার সর্বশ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষজন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.