সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ইসলামপুর ইউনিয়ন আ’লীগ সভাপতিসহ গ্রেফতার ২

ইসলামপুর ইউনিয়ন আ’লীগ সভাপতিসহ গ্রেফতার ২

 

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের অভিযানে ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিসহ দুই নেতাকে গ্রেফতার হয়েছে।

 

শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাতে ঈদগাঁও উপজেলার পৃথক স্থানে এ অভিযান পরিচালিত হয়।

 

ধৃতরা হল ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মঞ্জুর আলম প্রকাশ মঞ্জুর দাদা (৫২), ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মধ্যম নাপিতখালীর বাসিন্দা মৃত নুরুল হক সওদাগরের ছেলে এবং অপরজন হলেন, ইউনিয়ন যুবলীগ নেতা আরাফাতুর রহমান (২২) ঈদগাঁও ইউনিয়নের জাগির পাড়ার বাসিন্দা আলতাজ আহমদের ছেলে।

 

ঈদগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান জানান, সেকেন্ড অফিসার এসআই জুয়েলের নেতৃত্বে অন্য কর্মকর্তাদের সমন্বয়ে পৃথক দলে বিভক্ত হয়ে রাতে ইসলামপুর ও ঈদগাঁওতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিগত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংস ঘটনায় দায়েরকৃত মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.