সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ইসলামপুর থেকে অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

ইসলামপুর থেকে অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজারের ইসলামপুর থেকে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলম পুর্ব নাপিতখালী ডুলাফকির এলাকার দলিলুর রহমানের পূত্র। ২৭ ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র মতে, গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলমের বিরুদ্ধে এসপিটি ৭৪/০২ সালের একটি অস্ত্র মামলার ১৭ বছরের সশ্রম কারাদণ্ডের ওয়ারেন্ট জারী ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তবে ইনচার্জ জানান, তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.