
ফাইল ফটো
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদরের ইসলামাবাদ শাহ ফকিরা বাজার এলাকায় মাদরাসায় যাওয়ার পথে জাকের হোছেন নামের এক শিক্ষককে ধাক্কা দিলো ট্রাক। এতে ওই শিক্ষক গুরুতর আহত হয়েছে। ভেঙে গেছে ডান পা। বাম পায়েও ব্যাপক আঘাত পেয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবহারের মোটর সাইকেলটি।
দুর্ঘটনার পর তাকে প্রথমে মালুমঘাট হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাস পাতালে প্রেরন করা হয়েছে বলে জানা যায়। ৪ সেপ্টেম্বর সকাল ৯ টার দিকে ঘটনাটি ঘটে।
আহত জাকের হোছেন ইসলামপুর উত্তর নাপিত খালী শহর মুল্লুকের পূত্র এবং ইসলামাবাদের আওলিয়াবাদ হযরত ওমর বিন খাত্তাব (রা.) দাখিল মাদরাসার সহকারী শিক্ষক।
তবে স্থানীয়রা জানায়, জাকের নতুন অফিস থেকে মোটর সাইকেল চালিয়ে মাদরাসায় যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী হাইয়েস ক্রস করে যাওয়ার সময় ধাক্কা লাগে। এ সময় পেছন দিক থেকে একই দিকে যাওয়া একটি ট্রাক তাকে চাপা দেয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.