সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ইসলামাবাদের হিন্দু পাড়ায় ১শত ২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ইসলামাবাদের হিন্দু পাড়ায় ১শত ২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”এই স্লোগানে কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ৩নং ওয়ার্ড হিন্দুপাড়ায় অসহায়,হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। ১১ই মার্চ রাত আটটায় এলাকার সনাতনী সম্প্রদায়ের কিছু সচেতন ও সচ্ছল মানুষের স্ব-উদ্দেগ্যে আর্থিক অনুদানের মাধ্যমে যুব সমাজের সার্বিক সহ যোগীতায় হিন্দু-মুসলিমসহ ১শত ২০ পরিবারের ঘরে ঘরে গিয়ে আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। আজ আরো ২০ পরিবারের মাঝে দেওয়া হবে বলে জানা গেছে এক সূত্রে।

এটি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলেও জানালেন ইসলামাবাদ ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি সুমন কান্তি দে। ত্রাণ বিতরণ সমন্বয়কের দায়িত্ব পালন করেন, লিটন দে, সহকারী সমন্বয়ক সুমন দে, পলাশ ভট্টাচার্য, শিক্ষক অশোক দে, রিপন দে, নারায়ন দে, টিটু দে শ্যামল দে।

সহযোগিতায় প্রনব দে রাজু দে, কাজল দে শয়ন দে, রঞ্জিত দে, বিমল দে, মিন্টু দে, রনি দেসহ যুব ঐক্য পরিষদ সদস্যবৃন্দ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.