সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ইসলামাবাদে আ,লীগ নেতা লুতুর উপর সন্ত্রাসী হামলা : তীব্র নিন্দা

ইসলামাবাদে আ,লীগ নেতা লুতুর উপর সন্ত্রাসী হামলা : তীব্র নিন্দা

নিজস্ব প্রতিনিধি, ঈদগাঁও :

কক্সবাজার সদর আ,লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক যুবনেতা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামাবাদ ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী লুৎফর রহমান আজাদ নির্বাচনী প্রচারণা চালানোর সময় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন। এ ঘটনায় তীব্র নিন্দা জানান অনেকে।

গতকাল রাত এগারটার ইসলামাবাদের হরিপুরের উত্তর অংশে আর প্রাইমারি স্কুলের দক্ষিণে এ ঘটনা ঘটে।

আহত লুতুর ছোট ভাই ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ আহবায়ক ফরিদ জানান, আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছিলেন বড় ভাই। ঐদিন নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করার জন্য হরিপুর যান। হরিপুরের উত্তর অংশ থেকে গন সংযোগ শেষে বাড়িতে ফেরার পথে অচেনা এক যুবক এলোপাতাড়ি কুপিয়েছে লুতুকে। সাথে থাকা জনগন তাৎক্ষণিক ওই যুবককে ধরে ফেলে। ধৃত যুবকের নাম মোস্তফা বলেও জানিয়েছেন ফরিদ।

বর্তমান আহত এ আ,লীগ নেতা সদর হাসপাতালে চিকিৎসাধীন। তাকে দেখতে ছুটে যান কক্সবাজার সদর আ,লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।

ইসলামাবাদ ইউপির বর্তমান চেয়ারম্যান নুর ছিদ্দিক- হরিপুরে লুৎফুর রহমান আজাদের উপর হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল হালিম জানান, হরিপুরে সংঘটিত ঘটনায় এক যুবককে জনগণ আটক করে সাথে কক্সবাজারে নিয়ে যায়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.