
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদের ৩নং ওর্যাড়ের ঐক্য পরিষদের উদ্যোগে স্বেচ্ছায় রাস্তা সংস্কারের মাধ্যমে যাত্রা শুরু করলো।
১৭ সেপ্টেম্বর সকালে রাবার ড্যাম উত্তর পাশের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের মুখ দেখেনি। এলাকার শিক্ষিত যুবক, সমাজসেবক, শিক্ষানুরাগী, ব্যবসায়ী ও জনপ্রতিনিধি নিয়ে সম্প্রতি গঠিত হয় ঐক্য পরিষদ। শান্তি, শৃংখলা ও উন্নয়নের লক্ষে কাজ শুরুর মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান নুর ছিদ্দিক, শিক্ষক গিয়াস উদ্দিন, বাবুল কান্তি দে, আবদু রাজ্জাক এমইউপি, আবদু রহিম মুন্সি, সুমন কান্তি দে, মোসলেম উদ্দিন, মানিক, সাহেদ মিয়াজী, শহিদুল্লাহ, সাহাব উদ্দিনসহ ঐক্য পরিষদের সদস্যবৃন্দ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.