সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ইসলামাবাদে জায়গা জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ৪ 

ইসলামাবাদে জায়গা জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ৪ 

http://coxview.com/wp-content/uploads/2021/12/Ahota-zamila-Sagar-18-12-21.jpg

প্রতিপক্ষের হামলায় মহিলা

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে জায়গা জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী সহ ৪জন গুরুতর আহত হয়েছে।
শনিবার (১৮ই ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় ইসলামাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউছুপেরখীলের পশ্চিম পাড়া এলাকায় জায়গা জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে প্রতিপক্ষ গংয়ের হামলায় আহত হন মোহাম্মদ আলম, তার স্ত্রী মরিয়ম বেগম, কন্যা আসমাউল হুসনা ও জমিলা।
মরিয়মের মাথায়, জমিলার পায়ে ও মো: আলম এর শরীরে আঘাত প্রাপ্ত হয়। আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে ঈদগাঁও মড়েল হাসপাতাল এন্ড ডায়াবেটিস কেয়ার সেন্টারে নিয়ে আসা হয়।
গুরুতর আহত মরিয়ম বেগমের সাথে কথা হলে তিনি জানান, জায়গা বিরোধে প্রতিপক্ষ আমার পরিবারের উপর হামলা চালায়। এই ঘটনায় সুষ্ঠু বিচার চাই।
স্থানীয় মেম্বার দিদারুল ইসলাম সীমানা বিরোধে হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.