
প্রতিকী ছবি
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদে বলিখেলার নামে জুয়ার আসর পন্ড করে দিলো পুলিশ। স্থানীয় জনমতকে উপেক্ষা করে এবারও মহাসমারোহে এ বৈশাখী মেলার আয়োজন করেছিলো স্থানীয় এক এমইউপি।
১৩ মে থেকে ইউনিয়নের পশ্চিম টেকপাড়া ডান্ডি বাজার নামক বিলে শুরু হওয়া এই জুয়ার আসরটি স্থানীয় জনতা প্রশাসনের হস্তক্ষেপে ভন্ডুল হয়ে যায়। নির্বাহী ম্যাজিট্রেটের নেতৃত্বে কক্সবাজার মডেল থানা ও ঈদগাঁও তদন্ত কেন্দ্রের একদল পুলিশ সকাল এগারটার দিকে অভিযান চালিয়ে বলিখেলা নামের জুয়ার আসরটি বন্ধ করে দিয়ে গুড়িয়ে নিয়ে আসে। এই নিয়ে সচেতন এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছে।
এব্যাপারে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুজ্জামানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি নির্বাহী ম্যাজিট্রেটের নেতৃত্বে পুলিশ বলিখেলার নামে জুয়ার আসরটি পণ্ড করে দেওয়ার সত্যতা নিশ্চিত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.