
ইসলামাবাদে টমটম-মোটর সাইকেল সংঘর্ষে দুই শিক্ষক আহত
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারের ইসলামাবাদে টমটম-মোটর সাইকেলের সংঘর্ষে গোমাতলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষকসহ দুই শিক্ষক আহত হয়েছেন।
২১ অক্টোবর দুপুর দুইটার ইউনিয়নের বাঁশঘাটা স্থানে টমটম ব্রেকফেল করে মোটর সাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে আহত হন গোমাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জলিল ও শিক্ষক আবদুল মোনাফ। আহতদের ঈদগাঁও মড়েল হাসপাতাল এন্ড ডায়াবেটিস কেয়ার সেন্টারে ভর্তি করা হয়।
সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষক নুরুল ইসলাম।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.