সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ইসলামাবাদে তৃণমূল আ’লীগের উদ্যোগেশোক দিবসের আলোচনা সভা সম্পন্ন

ইসলামাবাদে তৃণমূল আ’লীগের উদ্যোগেশোক দিবসের আলোচনা সভা সম্পন্ন

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের সকল সদস্যে ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় পবিত্র খতমে কোরআন, দোয়া মাহফিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, পতাকা উত্তোলন, শোকর‌্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


২৫আগস্ট ইসলামাবাদ কবি নুরুল হুদা সড়কস্থ ইমন পেট্রোল পাম্প চত্বরে জাতীয় শোক দিবস পরিচালনা পরিষদ, তৃণমূল আওয়ামীলীগ ইসলামাবাদের আহবায়ক সেলিম বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব ফরিদুল আলমের পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান, ফোরকান আহমদ, ব্যারিস্টার মিজান সাঈদ, ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু তালব, আ’লীগ নেতা লুৎফর রহমান আজাদ, সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, সাবেক ছাত্রলীগের নেতা আহমদ করিম সিকদার ও নওশাদ মাহমুদসহ আরো অনেকে।

 

এই আলোচনা সভায় ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে আসা বিপুল সংখ্যক লোকজনের সমাগম ঘটে। পরে সকলের মাঝে গণভোজ পরিবেশিত হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.