নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদে দিবালোকে দিনমজুর নুরুল আলমকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে চরপাড়ার সচেতন এলাকাবাসী।
৫ই জানুয়ারী বিকেলে চরপাড়া হয়ে বিক্ষোভ মিছিল সহকারে ঈদগাঁও বাজারের শাপলা চত্তর এসে মানববন্ধনে মিলিত হয়েছে বিপুল সংখ্যক লোকজনসহ সচেতন এলাকাবাসী। তাদের একটাই দাবী এলাকার যুবক নুরুল আলমের হত্যা কারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি। এসময় এলাকার লোক জন ব্যানার, ফেষ্টুন নিয়ে হত্যাকারীদের গ্রেফতার দাবীতে মানববন্ধনে অংশ নেন।
উল্লেখ্য যে, ইসলামাবাদে পাওনা টাকাকে কেন্দ্র করে ৩রা জানুয়ারী দৃবৃর্ত্তের হামলায় নিহত হন চরপাড়ার মৃত আবদুল হাকিমের পুত্র দিনমজুর নুরুল আলম। ৪ জানুয়ারী দুপুরে তার পরিবার কে সান্তনাসহ সুষ্ঠু বিচারের আশ্বাসও প্রদান করে পুলিশের উধ্বতন নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.