
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
সদর উপজেলার ইসলামাবাদে এক পারিবারিক ইফতার মাহফিলে অংশ নিলেন ককসবাজার জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান সহ দুই শতাধিক দলীয় নেতাকর্মীরা।
২৬ মে ইসলামাবাদ ইউনিয়নের টেকপাড়াস্থ বঙ্গবন্ধু পরিষদ, মক্কা সরাইয়া সিটি শাখার সাধারন সম্পাদক আলহাজ মোহাম্মদ শাহাব উদ্দিনের বাড়ীতে এক ইফতার মাহফিল অনুষ্টিত হয়।
এ মাহফিলে জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মীসহ সাধারন লোকজন উপস্থিত ছিলেন। এসময় অন্যদের মাঝে ছিলেন- ককসবাজার পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক উজ্জল কর, চকরিয়ার ফজলুল করিম সাইদী, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুর ছিদ্দিক,পোকখালী আওয়ামীলীগ সভাপতি মোজাহের আহমদ, ইসলামপুর ইউপি সদস্য সাহাব উদ্দিন, উপজেলা শ্রমিকলীগ সদস্য সচীব আবুবক্কর ছিদ্দিক বান্ডি, শ্রমিক নেতা সেলিম আকবর, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাসেল উদ্দিন, সাধারন সম্পাদক আবুহেনা বিশাদ, যুগ্ম সম্পাদক বোরহান মাহমুদ, ইসলামাবাদ যুবলীগ সহ সভাপতি বাদশা মিয়া। সার্বিক তত্তাবধানে ছিলেন ছাত্রলীগ নেতা আশফাক উদ্দিন আরাফাত, শোয়াইফুল হক। ইফতারের পূর্বে জননেতা মুজিবুর রহমান চেয়ারম্যান মোনাজাত পরিচালনা করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.