নিজস্ব প্রতিনিধি, ঈদগাঁও:
কক্সবাজার সদরের ইসলামাবাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ৪ অক্টোবর দুপুর ২টার দিকে ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদের ভাবির দোকান সংলগ্ন এলাকার এক বাড়ীতে রাজমিস্ত্রীর কাজ করা অবস্থায় একই এলাকার রিক্সা চালক শফি আলমের পুত্র রাজমিস্ত্রী মোঃ নাছির উদ্দিন (১৭) অসাবধানতাবশত: বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হয়।
স্থানীয়দের সহায়তায় নাছিরকে ঈদগাঁও’র একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ওয়ার্ড মেম্বার বশির আহমদের সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.