
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদে এক মুদি দোকানের তালা ভেঙ্গে প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি করার খবর পাওয়া গেছে।
জানা যায়, ২১ জুলাই দিবাগত রাতে ইসলামাবাদ ইউনিয়নের জলদাস পাড়ার সুধাংশ দাসের পুত্র বিপ্লব দাসের মুদি দোকান বিপ্লব ষ্টোর থেকে তিনটি বড় তালা ভেঙ্গে চোরদল ৪টি চাউলের বস্তা, ১টি ডালের বস্তা ও দোকানে থাকা ১টি টেলিভিন সহ অন্যান্য প্রয়োজনীয় মুদি মালামাল এবং নগদ টাকা নিয়ে যায়। পরদিন সকালে উঠে দোকান মালিক দোকানের এহেন অবস্থা দেখে হতভম্ব হয়ে পড়ে। উক্ত গ্রাম্য মুদি দোকানটি ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি নিখিল দাসের বড় ভাইয়ের দোকান বলে জানা যায়।
এ ব্যপারে স্থানীয় এমইউপি ছৈয়দ নূর হেলালী উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিতের পাশাপাশি ভিন্ন এলাকার থেকে এসে অপরাধী চক্ররা রাতের বেলায় এ ধরনের কর্মকান্ড ঘটাতে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.