
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল অটো রিকশা চালক। দুর্ঘটনাটি শুধু একটি জীবনের অকাল সমাপ্তি নয়, একটি পরিবারের সংগ্রামের গল্পও বলে।
রবিবার (৬ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে খোদাইবাড়ি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা বাঁশ বোঝাই একটি জীপ (চান্দের গাড়ী) অটো রিকশাটিকে সজোরে ধাক্কা দিলে চালক ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
নিহত চালকের পরিচয় নিশ্চিত না হলেও, তাঁর এক স্বজন জানালেন, চালক খুটাখালী নতুন পাড়ায় থাকতেন এবং টেকনাফের হ্নীলা ছিল তাঁর স্থায়ী ঠিকানা। সম্প্রতি ঋণ নিয়ে তিনি অটোরিকশাটি কিনেছিলেন, যা তাঁর পরিবারের প্রধান আয়ের উৎস ছিল। অটোরিকশাটি কিনে কিছুটা আর্থিক স্থিতিশীলতার স্বপ্ন দেখলেও সে স্বপ্ন মুহূর্তেই ভেঙে গেছে এই দুর্ঘটনায়।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা জীপটি জব্দ করলেও তবে চালক পালিয়ে যায়। পরিবারটির সামনে এখন অনিশ্চিত ভবিষ্যত। ডুলহাজারা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.