সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ইসলামাবাদে সড়ক দুর্ঘটনার ২০দিন পর আরো এক ব্যক্তির মৃত্যু

ইসলামাবাদে সড়ক দুর্ঘটনার ২০দিন পর আরো এক ব্যক্তির মৃত্যু

১০ অক্টোবর দুর্ঘটনায় পতিত টমটম। ফাইল ফটো

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

মহাসড়কের ইসলামাবাদ খোদাইবাড়ী নতুন রাস্তার মাথা নামক স্থানে বিগত ১০ অক্টোবর ভোর সকালে সৌদিয়া পরিবহনের ধাক্কায় টমটম চালকসহ দুজন নিহতের ঘটনায় ২০দিন পর আরো একজনের মৃত্যু হয়েছে। ৩০ অক্টোবর সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সে মধ্যম পোকখালীর মৃত মো. ইছমাইলের পুত্র জাফর আলম বলে জানা গেছে। মৃত্যুর বিষয়টি তার নিকটাত্মীয় রেজাউল করিম রেজু নামের এক ব্যক্তি নিশ্চিত করেন।

জানা যায়, খুটাখালী মেয়ের বাসা থেকে টমটম যোগে বাড়ী ফিরছিল নিহত জাফর আলম। তন্মধ্যে ঔদিন খোদাইবাড়ী নতুন রাস্তার মাথা নামক স্থানে পৌছলে চট্টগ্রামমুখী একটি সৌদিয়া পরিবহন টমটম গাড়ীটিকে ধাক্কা দিলে মুচড়ে যায়। ঘটনাস্থলে টমটম চালকসহ নিহত হন দুইজন।

স্থানীয়রা উদ্ধার করে আহত জাফর আলমকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে ২০দিনের মাথায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে জাফরও মৃত্যুর মুখে ঢলে পড়ে। এ ঘটনায় মৃতের সংখ্যা বাড়ল ৩ জনে।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.