সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ইসলামাবাদ আ,লীগের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ইসলামাবাদ আ,লীগের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

http://coxview.com/wp-content/uploads/2021/06/A-leeg-Sagar-23-6-21-scaled.jpg
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন শাখা উদ্যোগে ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২৩ জুন) বিকেলে স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়ন আ,লীগ সভাপতি, চেয়ারম্যান নুর ছিদ্দিকের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন, ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম এমইউপি।
কৃষকলীগ সভাপতি সাবেক ছাত্রনেতা আবছার কামালের পরিচালনায় ছাত্রনেতা সাদেকুল ইসলামের কোরআন মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত ছিলেন, ইসলামাবাদ আ,লীগের নেতা জাফর আলম, মনজুর আলম, গিয়াস উদ্দিন, যুবলীগ সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, মেম্বার আবদু শুক্কুর, কৃষকলীগের সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি হাফিজুর রহমান লাভলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু হেনা বিশাদ, ছাত্রনেতা সাদ্দাম হোসেন, সোনা মিয়া, হুমায়ুন, মোজাফ্ফর, ফরিদ, নুরুল আজিম, সেচ্ছাসেবক লীগ নেতা ইমরান তাওহীদ রানা, ছাত্রলীগ নেতা নজরুল, ইমরান, যুবনেতা রুপানন্দ।
আলোচনা সভা শেষে ব্যাপক উৎসাহ উদ্দীপনামুখর পরিবেশে কেক কাটা হয়।
বক্তারা বলেন, গৌরব, ঐতিহ্য, সংগ্রাম, সাফল্যের মধ্যে দিয়ে ৭২ বছরে পদার্পণ করল বাংলাদেশ আওয়ামী লীগ। নানা ঘাত-প্রতিঘাত, চড়াই-উতরাই ও সুদীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ পাড়ি দিয়ে আজকের অবস্থানে উপনীত হয়েছে আওয়ামীলীগ। দীর্ঘ ৭২ বছরে দলটি অনেক ঐতিহ্য-গৌরব স্থাপনে সক্ষম হয়েছে।
Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.