এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
বাংলাদেশ আওয়ামীলীগ, ইসলামাবাদ ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিকী সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিবার্চিত হল সভাপতি ও সাধারন সম্পাদক। এই নিয়ে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
২রা সেপ্টম্বর ঈদগাহ্ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিকেল তিনটায় ইউনিয়ন আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি জাফর আলম হেলালীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, পৌর মেয়র মুজিবুর রহমান।
সম্মেলন শুভ উদ্বোধন ঘোষণা করেন- ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগ আহবায়ক ও সাবেক ছাত্রনেতা আবু তালেব।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, জেলা আ,লীগ সহ সভাপতি জাফর আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল এবং সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট তাপস রক্ষিত।
উপস্থিত ছিলেন, জেলা আ,লীগের উপদেষ্টা মমতাজ আহমদ, ঈদগাঁও উপজেলা আ,লীগের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী হুমু, মহিদ উল্লাহ মহিদ, ইমরুল হাসান রাশেদ, উপজেলার সদস্য লুৎফুর রহমান আজাদ, জাহাঙ্গীর আলম জানু, চেয়ারম্যান নুর ছিদ্দিক, ডা: সাইফুদ্দিন ফরাজী, মুক্তিযোদ্ধা শামসুল হুদা, নুরুল হুদা, অ্যাডঃ একরামুল হুদা, আহমদ করিম সিকদার, রাশেদুল হক রিয়াদ, হাসান আলী, সাহাব উদ্দিন, ঈদগাঁও আ,লীগ সভাপতি তারেক আজিজ, পোকখালী আওয়ামীলীগ সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম, জালালাবাদ আ,লীগ সাধারণ সম্পাদক সাইফুল হক, সদর যুবলীগ সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকোসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং কৃষকলীগের বিপুল সংখ্যক নেতৃবৃন্দরা।
প্রথম অধিবেশনের শুরুতে কোরান তেলোয়াত, গীতাপাঠসহ জাতীয়-দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের শুভ সূচনা ঘটেছে। দ্বিতীয় অধিবেশন কাউন্সিলে কাউন্সিলাদের সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হন সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.