সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নারী ও শিশু / ইসলামাবাদ খোদাইবাড়ীতে ট্রাকের ধাক্কায় শিশু পুত্রের মৃত্যু

ইসলামাবাদ খোদাইবাড়ীতে ট্রাকের ধাক্কায় শিশু পুত্রের মৃত্যু

প্রতিকী ছবি

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়কের ইসলামাবাদ খোদাইবাড়ী এলাকায় ৮ সেপ্টেম্বর দুপুর ২ টার দিকে রাস্তা পারাপারকালে চট্টগ্রাম মুখী ঘাতক ট্রা‌কের ধাক্কায় কক্সবাজার সদরের ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম খোদাইবাড়ীর বাদশা মিয়ার শিশু পুত্র মোবারক (৬) মারা যায়। মোবারক স্থানীয় নুরানী মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা গেছে।

এ ব্যাপারে ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক বান্ডি উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

উল্লেখ্য যে, ৭ সেম্পেম্বর দুপুর বারটার দিকে সোদিয়া বাসের ধাক্কায় ইসলামপুর নতুন অফিস নামক এলাকায় মহাসড়ক পারাপারকালে এক কন্যা শিশু মারা গিয়েছিল।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.