এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
ছাত্রলীগ, ইসলামাবাদ ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আন্তঃইউনিয়নের ১০টি শিক্ষা প্রতিষ্টানের মেধাবী ও গরীব শিক্ষার্থীদের নিয়ে “বঙ্গবন্ধু মেধাবৃত্তি পরীক্ষা ৪মে জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে সম্পন্ন হয়। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশফাক উদ্দিন আরাফাত ও সাধারণ সম্পাদক শোয়াইফুল হকের নেতৃত্বে এক ঘন্টা ব্যাপী এ পরীক্ষা অনুষ্টিত হয়। ইউনিয়নের ১০টি শিক্ষা প্রতিষ্টানের ৭ম ও ৯ম শ্রেণীর রেজিষ্ট্রেশন করা ১০৩ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেন।
পরীক্ষা চলাকালিন সময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু মেধাবৃত্তি পরীক্ষার প্রধান পরীক্ষক ঈদগাহ জাহানারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দীন, প্রধান কেন্দ্র পরিদর্শক ছাত্রলীগ নেতা আনোয়ারুল আজম খোকন, কক্ষ পরিদর্শক ছিলেন ছাত্রনেতা বেলাল উদ্দীন, হেলাল উদ্দীন, শাকিল, ইমরানুল হক।
প্রধান অতিথি হিসেবে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, ঈদগাঁও উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক বান্ডি।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ সদস্য ইমরুল কায়েস, বঙ্গবন্ধু পরিষদ মক্কা সরাইয়ার সাধারণ সম্পাদক সাহাব উদ্দীন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জসিম উদ্দীন মনির। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রলীগ নেতা ফরহাদুল ইসলাম, জাহেদ, মারুফসহ আরো অনেকে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.