সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ইসলামাবাদ থেকে এক নারীকে আটক করলো পুলিশ

ইসলামাবাদ থেকে এক নারীকে আটক করলো পুলিশ

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজার আদালত চত্বরে সংগঠিত বহুল আলোচিত গণধর্ষণ মামলার বাদী রুনা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার বসতবাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত রুমা আক্তার ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ আউলিয়াবাদের শফিকুল ইসলামের মেয়ে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মতে, বিজ্ঞ আদালত কর্তৃক নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা নং ৩০/২৩, ধারা ১৭(২) গ্রেফতারী পরোয়ানা জারী ছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানার একদল মহিলা পুলিশ বসতবাড়ী থেকে রুনা আক্তারকে গ্রেফতার করে।

উল্লেখ্য, গত বছরের মার্চে কক্সবাজার আদালত চত্বরে কথিত গণধর্ষণের মামলা দায়ের করেন রুনা আক্তার।মামলাটি আদালত কর্তৃক মিথ্যা প্রমাণিত হওয়ায় সংক্ষুব্ধ ব্যক্তি রাশেল উদ্দিন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭(২) ধারার মামলা দায়ের করেন আদালতে। এ মামলায় রুনা আক্তারকে গ্রেফতার করা হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.