
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
ইসলামাবাদ খোদাইবাড়ী এলাকা থেকে নিষিদ্ধ ভারতীয় লবণসহ আরো ৫টি ট্রাক জব্দ করে উপজেলা প্রশাসন ও বিসিক কর্মকতারা।
২২শে জুলাই রাত আনুমানিক সাড়ে নয়টায় ইসলামাবাদ খোদাইবাড়ীস্থ রাশেদ ফিলিং ষ্টেশন থেকে এ গাড়ীগুলো জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর ইউএনও এএইচএম মাহফুজুর রহমান, বিসিক কক্সবাজারের এজিএম ছৈয়দ আহমদ, ঈদগাঁও তদন্ত কেন্দ্রের এসআই আবু বকর ছিদ্দিকসহ একদল পুলিশ রাশেদ ফিলিং স্টেশনে পার্কিং করে রাখা আরো ৫টি ট্রাক জব্দ করে পরবর্তীতে ইসলামপুর চেয়ারম্যান আবুল কালামের জিম্মায় রাখেন।
মিল মালিক সমিতির সভাপতির মতে, সরকারের ঘোষণা বিদেশী লবণ আমদানি নিষিদ্ধ থাকা সত্বেও অবৈধ ভাবে ইসলামপুর লবণ শিল্প এলাকায় এনে স্থানীয় ব্যবসায়ী ও মিল মালিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার কারণে আমদানিকারকের বিরুদ্ধে লবণ মিল মালিক সমিতির পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সোনালী সল্টের স্বত্বাধিকারী শরীফ কোম্পানীর মতে, বিদেশ থেকে লবণ আমদানি বন্ধে সরকারের পক্ষ থেকে বার বার হুঁশিয়ার দেওয়ার পরও দেশীয় লবণকে বৃদ্ধ আঙ্গুলী দেখিয়ে অবৈধভাবে লবণ আমদানি করে প্রান্তিক লবণ চাষা ও মিল মালিকদের পথে বসিয়ে দেওয়ার চিন্তা করেছিল। আপামর জনসাধারণ প্রতিরোধ করে দিয়েছে সেটি।
ইসলামপুর আ,লীগ সাধারণ সম্পাদক শাহ জাহান চৌধুরীর মতে, দেশে পর্যাপ্ত পরিমাণ লবণ উৎপাদন হয়েছে এ মৌসুমে। চাষারা দেশীয় লবণ বিক্রি করলে লাভবান হত। অল্প দামে ভারতীয় লবণ এনে স্থানীয় মিল মালিক ও চাষাদের প্রতি অন্যায় করা হয়েছে।
ঈদগাঁও পুলিশ তদস্ত কেন্দ্রের এসআই আবু বকর সিদ্দিক সদর ইউএনওর নেতৃত্বে ৫টি ট্রাক জব্দের সত্যতা নিশ্চিত করেন এ প্রতিবেদককে।
উল্লেখ্য, ২০শে জুলাই গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহযোগিতায় লবণসহ আরো ৫টি ট্রাক জব্দ করা হয়েছিল।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.