সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ইসলামী ছাত্রসেনা কক্সবাজার পৌর কাউন্সিল সম্পন্ন

ইসলামী ছাত্রসেনা কক্সবাজার পৌর কাউন্সিল সম্পন্ন

সভাপতি- মোহতাসিন,  সাধারণ সম্পাদক- হাবীব

প্রেসবিজ্ঞপ্তি :

সংঘাত মুক্ত সমপ্রীতি পূর্ণ অহিংস ছাত্র রাজনীতির মডেল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কক্সবাজার পৌর কাউন্সিল ২৪মে পৌর সভাপতি ছাত্রনেতা মো: মোহতাসিন বিল্লাহ হেলালী এর সভাপতিত্বে ও সংগঠনিক সম্পাদক ছাত্রনেতা হাফেজ মোঃ কেরামত আলী এর উপস্থাপনায় কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক যুবনেতা আজিজুর রহমান আজিজ। প্রধান অথিতি ছিলেন কেন্দীয় সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ আবু আজম। বিশেষ অথিতি ছিলেন ইসলামী ফ্রন্ট জেলা আহ্বায়ক মাওলানা মঞ্জুর আহেমদ, যুগ্ম আহবায়ক জননেতা মাওলানা কাজী আলহাজ্ব সিরাজুল ইসলাম সিদ্দিকী, সদস্য সচিব অধ্যাপক সালাউদ্দিন খালেদ, যুবসেনা জেলা সহ সভাপতি মাওলানা মুফতি আব্দুল আজিজ রযভী।

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ছাত্রনেতা অধ্যাপক ইসতিয়াক রেজা। বিশেষ বক্তা ছিলেন জেলা সাবেক সভাপতি এস.এম নিয়ামত উল্লাহ মামুন, জেলা সভাপতি ছাত্রনেতা  ইঞ্জিনিয়ার মুজিবুল্লাহ, সাধারণ সম্পাদক খাজা বাকী বিল্লাহ, পৌর কাউন্সিল অধিবেশনে সর্ব-সম্মতিক্রমে দ্বিতীয় বারের মতো সভাপতি নিবার্চিত হয়েছেন ছাত্রনেতা মোহতাসিন বিল্লাহ হেলালী।মাওলানা রায়হান ইসলাম আল কাদেরী, মাওলানা ফায়সাল আমিন কাদেরী ও হাফেজ মোঃ নুরুলআবছার ইমানকে সহ সভাপতি, হাবিব উল্লাহ বুখারী সাধারণ  সম্পাদক, হাফেজ মোঃ কেরামত আলীকে সহ সাধারণ সম্পাদক, মোঃ মনির হোসাইনকে সাংগঠনিক সম্পাদক করে ৩৭ জন বিশিষ্ট শক্তিশালী পৌর কমিটি গঠন করা হয়।

কাউন্সিলে আগত বক্তারা বলেন, ছাত্রসেনাকে দেশের সামাজের জাতীর উন্নয়নের জন্য প্রচুর কাজ করতে হবে। ইসলামীর জন্য সুন্নিয়তের স্বার্থে ছাত্রজনতাদের ছাত্রসেনার প্রতি উদ্বুদ্ধ করতে ব্যাপক পরিশ্রম করে যেতে হবে।

আরো উপস্থিত ছিলেন, মোঃ মুরাদ হাসান (মুন্ন), মোঃ আব্দুল মালেক, মোঃ আরমান, মোঃ রবিউলা হাসান, মোঃ রায়হানসহ বিভিন্ন ওয়ার্ডের নেতা বিপুল নেতা কর্মী উপস্থিত ছিলেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.