
ইয়েমেনের দক্ষিণাঞ্চলে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত অর্ধশত সেনাসদস্য নিহত হয়েছেন।
বিবিসি জানিয়েছে, এডেনের উপকণ্ঠে একটি সেনাঘাঁটিতে শনিবারের ওই হামলায় আহত হয়েছেন প্রায় ৭০ জন।
এডেনের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সেনাসদস্যরা যখন বেতন নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন, সে সময় বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেয় এক আত্মঘাতী হামলাকারী।
কে বা কারা ওই হামলার পেছনে রয়েছে তা পরিষ্কার নয়। তবে ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে ।
এডেন শহরে এর আগেও জঙ্গিরা হামলা করেছে। গত আগস্টে সেখানে এক আত্মঘাতী হামলায় অন্তত ৬০ জন নিহত হন।
সূত্র:risingbd.com
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.