
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারের রামুর উপজেলার ঈদগড়ের গহীন পাহাড়ে অস্ত্র তৈরীর কারখানার সন্ধান পেয়েছে র্যাব। এইসময় দুইজন অস্ত্র তৈরীর কারিগরসহ ৪ জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় অস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জাম।
১৩ই ডিসেম্বর ভোরে ঈদগড়ের ছগিরাকাটা তুলাতলী পাহাড়ে এই অস্ত্র কারখানার সন্ধান পাওয়া যায়।
র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এইচএম সাজ্জাদ হোসেনের মতে, দীর্ঘদিন ধরে কারখানা গড়ে তুলে অস্ত্র তৈরী করে আসছিল একটি চক্র। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানা থেকে দুই জন ও বসতবাড়ি থেকে দুইজনসহ মোট চার জনকে আটক করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.