সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / দুর্ঘটনা-অগ্নিকাণ্ড / ঈদগড়ে বন্যহাতির আক্রমণে এক ব্যবসায়ীর মৃত্যু!

ঈদগড়ে বন্যহাতির আক্রমণে এক ব্যবসায়ীর মৃত্যু!

 

হামিদুল হক; ঈদগড :
কক্সবাজার জেলার পাহাড়ি এলাকা ঈদগড়ে বন্যহাতির আক্রমণে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে ।


নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, ২৪ নভেম্বর (শুক্রবার) বিকাল ৫ টার দিকে ঈদগড় ৩ নং ওয়ার্ড চরপাড়া এলাকার মৃত হাজী আমির হামজার পুত্র আকবর হোসেন (৪৮) ঈদগড়ের পাহাড়ি এলাকা কেলাঘোনা নামক স্থানে নিজ জমিতে কাজ করতে গিয়ে আকস্মিক বন্যহাতির আক্রমণের শিকার হয়।


পরে খবর পেয়ে, পথচারী ও এলাকাবাসী ঘটনাস্থল থেকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ঈদগড় মেডিকেল সেন্টার ও পরে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার হাতির আক্রমনে আহত আকবর হোসেনকে মৃত ঘোষণা করেন।


তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.