সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / ঈদগড় এএমবি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ঈদগড় এএমবি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

হামিদুল হক; ঈদগড় :
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় এমবি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৫ জানুয়ারি সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতি লাল শিকদারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক তোফায়েল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো,
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক রেজা, ম্যানেজিং কমিটির সদস্য নুরুল আলম ফেরদৌসী নুরুল আজিম মাইজ্জা, অভিভাবকদের মধ্যে সেলিম বাহাদুর শাহ, ইলিয়াস খান, সাবেক মেম্বার গিয়াস উদ্দিন, মোহাম্মদ হোসেন, শিক্ষার্থী প্রীতিলা খানম।

এছাড়া শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক বিশু মোহন দেব।

বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আন্তরিকতার পাশাপাশি অভিভাবকদের সচেতন হতে হবে। শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করছে কিনা, ঠিকমতো স্কুলে আসছে কিনা এসব বিষয়ে অভিভাবকের খেয়াল রাখতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা বলেন,তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের দিকে দেশ তাকিয়ে থাকবে। তোমরা এখান থেকে শিক্ষা নিয়ে এমন কিছু করো যাতে ভবিষ্যতে তোমরা তোমাদের নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করে একজন প্রকৃত মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো। সমাবেশে শিক্ষার্থীদের মা-বাবা সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.