
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে অগ্নিকান্ডে বাসা ও দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক সাত লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হবে বলে প্রত্যক্ষদর্শী লোকজন সূত্রে প্রকাশ।
জানা যায়, ১০ এপ্রিল বিকেল পাঁচটার দিকে ঈদগাঁও বাজারের জাগির পাড়াস্থ বাইতুশ শরফের পাশ্ববর্তী স্থানে জৈনক এক ব্যক্তির বাসায় ও বাসা সংলগ্ন মুদি দোকান পুড়ে যায় সম্পূর্ণ রূপে। এতে বাসার তিনটি রুম এবং মুদি দোকানের মালামাল সহ সাত লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। তবে আগুনের সূত্রপাত এ রিপোর্ট লিখা পর্যন্ত জানা যায়নি। মুহুর্তের মধ্যে চতুরদিক দিয়ে লোকজন এসে আগুন নেভাতে গিয়ে বড় ধরণের ক্ষয়ক্ষতি না হলেও কয়েকজন ছোটখাট আঘাত প্রাপ্ত হয় বলে প্রত্যক্ষদর্শী আবদুল কাদের জানান।
প্রসঙ্গত বৃহত্তর ঈদগাঁওর বিভিন্ন স্থানে আগুনে পুড়ে ঘরবাড়ি কিংবা দোকানপাঠ পুড়ে গেলেও এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস স্থাপন করা হয়নি। তাই দ্রুততম সময়ে ফায়ার সার্ভিস স্থাপনের জোরদাবী জানিয়েছে এলাকাবাসী।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.