সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ঈদগাঁওতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

ঈদগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ পার্শ্বে এবং হাইওয়ে রোড়ের পূর্ব পার্শ্বস্থ এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সূত্র মতে, ৮ জুন সকাল সাড়ে ছয়টার দিকে চলাচলরত লোকজন একটি লাশ দেখতে পেয়ে স্থানীয় মেম্বার মহসিনকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে মেম্বার এসে স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্র ও হাইওয়ে পুলিশকে অবহিত করে। পরর্বতীতে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে স্থানীয় মেম্বার মিজানুর রহমান মুহসিন অজ্ঞাতনামা লাশের সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাত ব্যক্তির নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি, তার কান থেকে রক্ত ঝরছে এবং হাতে সামান্য পরিমাণ আঘাত রয়েছে বলে জানান।

অন্যদিকে পার্শ্ববতী মেম্বার মাহমুদুল হাসান মিনারও একটি অজ্ঞাত লাশের খবর পেয়েছে বলে জানান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.