
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদরের ঈদগাঁওতে অটোরিকসা ধাক্কায় এক স্কুল শিক্ষার্থী গুরুতর আহত হয়। ১৬ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে ঈদগাঁও ছৌফলদন্ডী সড়কে এ ঘটনাটি ঘটে।
মঙ্গলবার সকালে জালালাবাদ ইউনিয়নের লরাবাগ এলাকা থেকে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের দশম শ্রেণীর ছাত্র ফাহিম সাইকেল চালিয়ে তার ছোট ভাইকে স্থানীয় বংকিম বাজারস্থ আল গিফারী মাদ্রাসায় খাবার দিতে আসার পথে উক্ত স্থানে বেপরোয়া গতিতে আসা বাজারমুখী এক অটোরিকসার ধাক্কায় ফাহিম আঘাতপ্রাপ্ত হয়। লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ঈদগাহ মডেল হাসপাতাল ও ডায়াবেটিস কেয়ার সেন্টারে নিয়ে আসে। তবে শিক্ষার্থী ফাহিমের হাতেসহ শরীরের বিভিন্ন অংশে জখম হয়।
উল্লেখ্য যে, মহাসড়কের পাশাপাশি গ্রামীন সড়কেও ব্যাটারী চালিত তিন চাকার যানবাহনের দৌরাত্ম্য চরমে উঠেছে। এসব গাড়ী বেপরোয়া গতিতে চলাচল করায় প্রায়শ ছোট বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে। আবার সড়কের যত্রতত্র স্থানে দাঁড় করানোর ফলে যানজটে নাকাল হয়ে পড়ে বাজারের বিভিন্ন পয়েন্ট। এতে ভোগান্তিতে পড়ে শিক্ষার্থীসহ সাধারণ লোকজন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.