এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
স্বাস্থ্যেই সকল সুখের মূল এই শ্লোগানকে সামনে রেখে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে অত্যাধুনিক ব্যামাগারের আনুষ্ঠানিক যাত্রা হয়েছে।
১৩ নভেম্বর রাত ৮টার দিকে ঈদগাঁও বাজারে মনোরম পরিবেশে এলিট ফিটনেস জোন নামের ব্যতিক্রমধর্মী একটি ব্যামাগার বৃহত্তর ঈদগাঁওর সনাতনী ঐক্য সমিতির সভাপতি মৃনাল আচায্য সভাপতিত্বে আনুষ্টানিক উদ্বোধন করেছেন, কক্সবাজার সদর রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর আ,লীগ সভাপতি আবু তালেব, সদর উপ জেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি এডভোকেট একরামুল হুদা, সদর আ,লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান আজাদ, জোন পরিচালক মনিষ আচার্য্য, সদর উপজেলা কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক আবদু রাজ্জাক, সাংবাদিক এম আবু হেনা সাগর, ছাত্রনেতা আবু হেনা বিশাদ, ইরফানুল করিম, আ,লীগের নেতা হেলাল উদ্দিন,সোহেল রানাসহ আরো অনেকে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.