সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে অধ্যক্ষ মমতাজুল হকের জানাযা সম্পন্ন : শোকার্ত মানুষের ঢল

ঈদগাঁওতে অধ্যক্ষ মমতাজুল হকের জানাযা সম্পন্ন : শোকার্ত মানুষের ঢল

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

বিশিষ্ট শিক্ষাবিদ কক্সবাজার সরকারী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক ও কক্সবাজার সিটি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মমতাজুল হক আর নেই (ইন্নালিল্লাহি ….রাজেউন)। তিনি বার্ধক্যজনিত কারণে  ৯ ফেব্রুয়ারী সকাল ৯টায় বাহারছড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁহার বয়স হয়েছিল ৮৪ বছর।

তিনি স্ত্রী , ৩ ছেলে ও ১কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। একই দিন বিকেল ৫টায় ২য় নামাজে জানাজা মরহুমের গ্রামের বাড়ী ঈদগাঁও ভোমরিয়াঘোনা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্টিত হয়। এই জানাযায় সর্বশ্রেনী পেশার বিপুল সংখ্যক শোকার্ত মানুষের ঢল নামে।

এদিকে বৃহত্তর ঈদগাঁওর কৃতি সন্তান ও বিশিষ্ট শিক্ষাবিদ মমতাজুল হক স্যারের মৃত্যুতে শোক ও পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন- ঈদগাহ রিপোর্টার্স সোসাইটির নেতৃবৃন্দরা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.