সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে অসুস্থ ইসলামকে দেখতে বাড়ীতে গেলেন সাবেক সাংসদ কাজল

ঈদগাঁওতে অসুস্থ ইসলামকে দেখতে বাড়ীতে গেলেন সাবেক সাংসদ কাজল

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ঈদগাঁওতে এক অসুস্থ ব্যক্তিকে দেখতে নিজ বাড়ীতে গেলেন সাবেক সংসদ সদস্য।

২৬ শে অক্টোবর সকাল এগারটায় ইউনিয়নের কালিরছড়া ভূতিয়াপাড়া এলাকায় অসুস্থ হওয়া ইসলাম (প্রকাশ বাটি ইসলাম)কে দেখতে বাড়ীতে যান সদর রামু আসনের সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল।

এ সময় ছিলেন – উপজেলা বিএনপি সভাপতি শহিদুল হক শহিদ, সাধারণ সম্পাদক শওকত আলম, বিএনপি নেতা মোহাম্মদ শফি, ঈদগাঁও বিএনপি সভাপতি আলহাজ আবদু সালাম, প্রবাসী হামিদুল হক, মনজুর আলম, তৌহিদুল ইসলাম শাহীন, ছাত্রদল সভাপতি বেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা, ঈদগাঁও যুবদল সভাপতি নুরুল আজিম, জালালাবাদ ছাত্রদল সভাপতি আনিছ সহ আরো অনেকে।

উল্লেখ্য যে, অসুস্থ হওয়া ইসলাম বেশ কিছুদিন পূর্বে নারিকেল গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়েছিল।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.