সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে অসুস্থ পিতার খোঁজ নিচ্ছেন না সন্তানরা

ঈদগাঁওতে অসুস্থ পিতার খোঁজ নিচ্ছেন না সন্তানরা

http://coxview.com/wp-content/uploads/2021/08/Father-Sagar-27-8-21-scaled.jpg

ঈদগাঁওতে অসুস্থ পিতার খোঁজ নিচ্ছেন না সন্তানরা

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

এক অসুস্থ জন্মদাতা পিতার খোঁজ খবর নিচ্ছেন না তার ঔরষজাত সন্তানরা। উল্টো পিতা হিসেবে অস্বীকার করলো পুত্ররা। দেখার যেন কেউ নেই।

জানা যায়, কক্সবাজার জেলার নবগঠিত ঈদগাঁও ইউনিয়ন কালিরছড়া চৌধুরী পাড়ার ছৈয়দ আহমদের পুত্র মোহাম্মদ শাহজাহান দীর্ঘ দুই মাস পূর্বে প্যারালাইসিস হয়ে অবস হয়ে পড়েন। বিগত এক সপ্তাহ পূূর্বে ব্রেইন স্ট্রোক করে কালিরছড়া বাজারস্থ দোকানের সামনে শুয়ে আছে। বর্তমানে তিনি মৃত্যু শয্যায় কাতরাচ্ছে। কিন্তু তার ঔরষজাত ২সন্তান থাকার পরও এখন তারা তাদের পিতাকে অস্বীকার করছেন বলে স্থানীয় অনেকেই জানান। স্ট্রোকে আক্রান্ত হওয়া ব্যক্তি কাউকে দেখলে হাউমাউ করে কেঁদে উঠেন। তার দেখভালের কেউ নেই।

স্থানীয় ওয়ার্ড আ,লীগের সভাপতি নুরুল আমিন সোনা মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আল ফিরোজ, সমাজ সেবক শওকত আলম, ছাত্রলীগ নেতা রিদোয়ানুল হক রিপন, বশির আহমদ ও আবদুল হালিম জানান, এলাকার লোকজনের সহায়তায় প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয় শাহজাহানকে। তার দুই পত্র থাকার পরও পিতার খোঁজ-খবর রাখাতো দূরের কথা, উল্টো পিতা হিসেবে অস্বীকার করে চলছে।

মেম্বার মাহমুদুল হাসান মিনার জানিয়েছেন, অসুস্থ শাহজাহানের পারিবারিক ঝামেলার কারনেই পুত্ররা বর্তমানে পিতাকে অস্বীকার করে যাচ্ছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.