
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁওতে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির অপরাধে একটি আইসক্রিম কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঈদগাঁও বাজারের ঈদগড় রোডের মাথায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া।
এছাড়াও রেজিষ্ট্রেশন বিহীন একটি ডাম্পার গাড়ি জব্দ করে ঈদগাঁও থানা পুলিশের জিম্মায় রাখা হয়েছে। ভেজাল খাদ্য উৎপাদন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবেন বলেও জানান তিনি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.