সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে আবারো ৫টি গরু চুরি : জনমনে মিশ্র প্রতিক্রিয়া

ঈদগাঁওতে আবারো ৫টি গরু চুরি : জনমনে মিশ্র প্রতিক্রিয়া

গরু চুরি

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ঈদগাঁওর তিন বসতবাড়ী থেকে আবারো ৫টি গরু চুরি করে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ৩০ অক্টোবর দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে কালিরছড়া তেতুল গাছতলা স্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, বৃষ্টির সুযোগকে কাজে লাগিয়ে মহাসড়কের পাশ্বর্বতী ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া তেতুল গাছ তলার ব্যবসায়ী ছাবের আহমদের ১টি, সাইদুর রহমানের ৩টি ও ফরিজ আহমদের ১টি গরু নিয়ে যায় চোর সিন্ডিকেট চক্ররা। ৫টি গরুর আনুমানিক মূল্য দেড় লক্ষা ধিক টাকা হবে বলে স্থানীয়রা জানিয়েছেন।

তবে এক ব্যবসায়ীর মতে, গভীর রাত তিনটার দিকে ৬/৭ জন লোক একটি সাদা মাইক্রোবাসে গরু গুলো তুলে নিয়ে যায়। তবে লোকদের মুখে কাপড় বাঁধা থাকায় চিনতে পারেনি বলে জানান।

তবে গরুর মালিকরা কক্সভিউ ডট কম’কে জানান, দীর্ঘদিন ধরে লালন পালন করে যাচ্ছি গরুগুলো। চুরি হয়ে যাওয়ায় আমরা হতাশ হয়ে পড়েছি। তবে বিভিন্ন স্থানে খোঁজখবর নিচ্ছে।

গরু চুরির পরপরই স্থানীয় মেম্বার মাহমুদুল হাসান মিনার ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শাহাজ উদ্দিন গরু চুরির বিষয়টি শুনেছেন বলে জানিয়েছেন এ প্রতিবেদককে।

উল্লেখ্য যে, বেশ কিছুদিন পূর্বেই চান্দেরঘোনা থেকে ৭টি, ইউছুপেরখীল থেকে ৪টি গরু চুরি করে নিয়ে গেলেও অদ্যবদি পর্যন্ত এসব গরু চোর সিন্ডিকেটের একটি চোরও শনাক্ত করতে পারেনি পুলিশ। পাড়া মহল্লার গরু ব্যবসায়ীসহ সাধারণ লোকজনের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার পাশাপাশি চরম আতংকে দিনাতিপাত করছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.