
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
“চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” শ্লোগানকে সামনে রেখে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায় শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সমাবেশ অনুষ্টিত হয়।
২৯ অক্টোবর দুপুরে ঈদগাঁও কমিউনিটি পুলিশের আয়োজনে এবং তদন্ত কেন্দ্রের সার্বিক সহযোগিতার উক্ত মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সমাবেশ সম্পন্ন হয়।
আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার উপাধাক্ষ্য নুরুল আবছার কাদেরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শাহাজ উদ্দিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন, ঈদগাঁও কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক কাইয়ুম উদ্দিন ডিসেন্ট।
উপস্থিত ছিলেন, মাদ্রাসার আরবী প্রভাষক আবু বক্কর, প্রভাষক নাজিম উদ্দিন, মাওলানা আবদু সালাম, মোহাম্মদ হাবিব উল্লাহ, ঈদগাঁও রিপোটার সোসাইটির সাবেক সভাপতি এম আবু হেনা সাগর, কমিউনিটি পুলিশের ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মাহবুবুর আলম মাবুসহ বিপুল সংখ্যক শিক্ষার্থীরা।
সমাবেশ পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক আবদু সালাম।
এ সচেতনতামূলক সমাবেশে বক্তারা বলেন, ছাত্রীদের জীবনকে সুন্দর করে সাজাতে হলে ১৮ এর আগে প্রেম ও বিয়ে নয়, ২০ এর আগে সন্তান নয়। মাদক, ইভটিজিং, বাল্যবিবাহের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য দিন পুলিশকে।
উল্লেখ্য যে, ইতিপূর্বেই শাহ জব্বারিয়া দাখিল মাদ্রাসা, ভোমরিয়াঘোনা হাজী শফিক ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সচেতনতা সমাবেশ করেন- ঈদগাঁও কমিউনিটি পুলিশ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.