নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন ও কাউন্সিলে ক্লিন ইমেজের আমজাদ হোসেন ছোটন রাজায় হচ্ছেন তৃণমূলের আস্থা ও বিশ্বাসের প্রতীক। এবার তিনি সভাপতি পদে লড়তে যাচ্ছেন। ছোটন উপজেলার প্রত্যান্ত গ্রামাঞ্চলে নতুন-পুরাতন কাউন্সিলরদের সাথে যোগাযোগও রক্ষা করে যাচ্ছেন।
ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক ও বর্তমান ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগের সদস্য সময়ের সাহসী সন্তান ছোটন রাজা কাউন্সিলরদের দ্বারে দ্বারে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাঁর নেতৃত্ব নিয়ে তৃণমূলের মাঝে আশার আলো দেখা দিয়েছে। তিনি উপজেলা আ’লীগের কাউন্সিলে চমক দেখাতে কাউন্সিলর সাথে বৈঠকসহ হরেক রকম কৌশল নিয়ে এগিয়ে রয়েছেন। এমনকি তার সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
এছাড়া সাথে রয়েছে দলীয় নেতাকর্মী, আত্মীয়-স্বজন ছাড়াও শুভাকাঙ্খীরা। তিনি তৃণমূলের সমর্থন ও সর্বপেশা-শ্রেণির মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। তিনি সৎ ও যোগ্য প্রার্থী তাই। সবকিছু বিবেচনা করলে উপজেলা আ’লীগের সভাপতি পদে ছোটনই এখন ফ্যাক্টর! এমনটাই মন্তব্য তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের। দলের দু:সময়ের কান্ডারী ছোটন রাজাকে সভাপতি করা হলে এলাকার জনপদের উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন মানুষরা। যার কারণে তাঁর নাম এখন তৃণমূল নেতাকর্মীদের মুখে মুখে।
জানা গেছে, আওয়ামীলীগের প্রতিটি সভা সমাবেশে তিনি তৃণমূল নেতাকর্মীদের আঁকড়ে ধরে দখল করে নিয়েছেন দলীয় নেতাকর্মীদের হৃদয়ে স্থান। বিগত সময়েও মাঠে ঘাটে তার পদচারনা ছিল লক্ষনীয়। কাউন্সিলার ভালবাসা আর সমর্থন নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন। তিনি কক্সবাজার সদর উপজেলা আ,লীগের প্রয়াত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এসটিএম রাজা মিয়ার সুযোগ্য সন্তান।
একদম তৃণমূল আর মাটির মানুষের কাছাকাছি যাওয়ার স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন এ যোগ্য নেতা। অত্যন্ত সৎ, অমায়িক, রাজনীতিক, পরিচিত মুখ ও যোগ্যতার সাথে বেড়ে উঠা এ নেতা সর্বশ্রেণির মানুষের ভালবাসা নিয়ে এবার লড়তে চান সভাপতি পদে। রাজনীতির পাশাপাশি নানা সামাজিক সংগঠনে নেতৃত্বের মাধ্যমে সমাজকে বদলে দেয়ার অঙ্গিকারে সর্বদা তিনি প্রস্তুত। দলীয় নেতা কর্মীদের সাথে কৌশলাদি নিয়ে ব্যস্তমুখর সময় পার করে যাচ্ছেন। প্রতীক বিহীন কাউন্সিলরদের কাছে যাচ্ছেন কাঙ্খিত স্বপ্নের লক্ষ্যে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.