নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদরের ঈদগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মহসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৫ জানুয়ারী রাত আনুমানিক তিনটার দিকে তার বসতঘরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃত মিজানুর রহমান মহসিন ইউনিয়নের চাঁন্দেরঘোনা এলাকার মাষ্টার আলতাফুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে মতে, তার বিরুদ্ধে তিনটি মামলার গ্রেফতারী পরোয়ানা ছিল। পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলাফেরা করে আসলেও ঐদিন ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হয়।
সদর মড়েল থানার ওসি তদন্ত খায়রুজ্জামান ও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান মেম্বার মিজানুর রহমান মহসিনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.