সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঈদগাঁওতে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

 

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

ঈদগাঁওতে পাবলিক ইউনিভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশনের আয়োজনে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। তিনি বলেন, আজকের এই মেধাবীরা ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে। এছাড়া দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করে তারা এলাকার সম্মানকে সমুন্নত করেছে বলে তিনি জানান। 

 

সংগঠনের সভাপতি মোহাম্মদ আনাছের সভাপতিত্বে এতে উপজেলা জামায়াত আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ মাহমুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে দেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুপারিশপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.