নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
ঈদগাঁওতে উপজেলা প্রশাসন ফের অভিযানে চালিয়ে ১লক্ষ ২৬হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
সদর উপজেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা ১২ই সেপ্টেম্বর সন্ধ্যায় এই অভিযানে আসেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া ও সহকারি কমিশনার (ভূমি) জিল্লুর রহমানের নেতৃত্বে এসব জরিমানা আদায় করা হয়।
সালাম এন্টারপ্রাইজকে ৮০ হাজার, কিং ফার্মেসীকে ১০ হাজার, আল-আরাফাত ফার্মেসীকে ১৫ হাজার এবং এশিয়া ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া স্টেশন ঈদগড় সড়কের মাথায় বিভিন্ন যানবাহনকে ১৩ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। অভিযানে অন্যদের মধ্যে জেলা ঔষধ তত্ত্বাবধায়ক রোমেল মল্লিক, ঈদগাঁও থানার ওসি মোঃ আব্দুল হালিম, থানা পুলিশ ও ব্যাটেলিয়ান আনসার সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
গ্যাসের দোকানের লাইসেন্স নবায়ন না করা, অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার না থাকা, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি, যত্রতত্র যানবাহন পার্কিংসহ অন্যান্য অভিযোগে এসব জরিমানা আরোপ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন পণ্য বিক্রিসহ অন্যান্য অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) একইদিন ঈদগাঁও দরগাহ পাড়ার সরকারি জায়গায় অবৈধ উপায়ে নির্মিত স্থাপনা উচ্ছেদ করেন। পরে ইউএনও ঈদগড়-ইসলামাবাদ- গজালিয়া সংযুক্ত ঈদগাঁও খালে নির্মাণাধীন সেতুর জায়গা সংক্রান্ত জটিলতা নিরসনে সরজমিন পরিদর্শন করেন।
উল্লেখ্য, এরই পূর্বে দুই দফা অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন বাজারের হোটেল, পলিথিন দোকান, ইটভাটা, চিকিৎসকসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটা অংকের জরিমানা আদায় করে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.