সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে একতা পরিষদের নতুন কমিটি গঠন

ঈদগাঁওতে একতা পরিষদের নতুন কমিটি গঠন


নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজার সদর উজেলার ঈদগাঁওতে একতা পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। সন্ধ্যায় ঈদগাঁও বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্টিত হয়।

এই সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক এম আবু হেনা সাগর, প্রতিবন্ধি শামসুল আলম, সিরাজুল ইসলাম, মোহাম্মদ শফি, আবু বক্কর ছিদ্দিক কালু, নুরুল আজিম, আবু তাহের, লুৎফুর রহমানসহ আরো অনেকে।

পরে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ঈদগাঁও প্রেসক্লাবের অর্থ সম্পাদক, রিপোর্টার্স সোসাইটি সাবেক সভাপতি এম আবু হেনা সাগরকে প্রধান সমন্বয়ক করে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির আত্বপ্রকাশ করা হয়।

এই সংগঠনটি করোনাকালীন সময়ে ভাইরাস থেকে সুরক্ষা পেতে ইউনিয়নের মধ্যম মাইজ পাড়া এলাকায় অসহায় লোকজনের মাঝে মাস্ক বিতরণ, শীতকালে শীতার্থদের মাঝে কস্বল বিতরন ও খাবার বিতরণ করেছেন। সেই ধারা এখনো অব্যাহত রেখেছেন সংগঠন।

উল্লেখ্য, বিগত ২০২০ সালের ১১ই ফ্রেরুয়ারী এ একতা পরিষদের শুভ সূচনা ঘটেছিল।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.