এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁওর সামাজিক ও অরাজনৈতিক সংগঠন ইউনিটি এবার মেধাবীমুখদের সংবর্ধিত করে আরো একধাপ সফলতা কুড়িয়ে নিয়েছে।
১৬ মার্চ সকাল সাড়ে দশটার দিকে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে ব্যাপক উৎসাহ উদ্দিপনা মুখর পরিবেশে সংগঠনের সভাপতি মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের মধ্য উপস্থিত ছিলেন- কক্সবাজার সরকারী কলেজের সহকারী অধ্যাপক সুলতান আহমদ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার কামরুল আজাদ, জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, ব্যবসায়ী আবু তৈয়ব চৌধুরী, ডা: অজিত কুমার দে, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবুহেনা বিশাদ।
অনুষ্টান পরিচালনা করেন- সংগঠনের সদস্য বেলাল উদ্দিন। সাবির্ক তক্তাবধানে ছিলেন- ইউনিটির শিক্ষা বিভাগের পরিচালক ও নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস বিকাশ শর্মা পালন। কবিতা পাঠ করেন সংগঠনের সাহিত্য বিভাগের সমন্বয়ক ও শিক্ষক তৌহিদা আজিম।
এ অনুষ্টানে ঈদগাহ রিপোর্টার্স সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগরসহ ইউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এতে বৃহত্তর এলাকার ৫৩টি শিক্ষা প্রতিষ্টানের ৬৯জন ৬ষ্ঠ, ৭ম ও অষ্টম শ্রেনীর মেধাবীমুখদেরকে সম্মাননা সনদ এবং বৃক্তি প্রদান করে ইউনিটি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.