সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে এবার সড়ক সংস্কার করে বিরল দৃষ্টান্ত স্থাপন করলো ছাত্রলীগ

ঈদগাঁওতে এবার সড়ক সংস্কার করে বিরল দৃষ্টান্ত স্থাপন করলো ছাত্রলীগ

এম.আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার জেলা সদরের গুরুত্বপূর্ণ ঈদগাঁও বাজারের দক্ষিণ পার্শ্বস্থ প্রধান সড়কের ক্ষতিগ্রস্থ পয়েন্টটি স্বেচ্ছাশ্রম ও নিজেদের অর্থায়নে চলাচলের উপযোগী করে তুলে অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করল ছাত্রলীগের নেতাকর্মীরা।

ঈদগাঁও সাংগঠণিক উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগনেতা ইরফানুল করিমের নেতৃত্ব বৃহত্তর ঈদগাঁও’র বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা সংস্কার কাজে অংশ নেয়। ৬ জুন সকাল থেকে সংস্কার কার্যক্রম শুরু হয়ে একটানা বিকেল পর্যন্ত কাজ চলে। সংস্কারের অভাবে ব্যস্তততম এ সড়কটি দীর্ঘদিন ধরে জনচলাচলের অনুপযোগী ছিল। কাদা আর গর্তের নোংরা পানির ছিটায় পথচারী, যানবাহন এবং স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা নিদারুন দূর্ভোগ পোহিয়ে আসছিল। সড়কটি আপাত সংস্কারের কারণে চলতি রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতরে বাজারের ওই পয়েন্টে যানজট কমে যাবে যাবে অনেকাংশে এবং পথচারী ও শিক্ষার্থীদের দুদর্শা লাঘবে সহায়ক ভূমিকা রাখবে। এক পর্যায়ে উপজেলা ছাত্রলীগের এক নেতার মতে, ছাত্রলীগ সবসময় মানবতার কল্যাণে কাজ করে, তাই জনগণের অসুবিধার কথাটি চিন্তা করে সড়কটির সংস্কার কাজে হাত দিয়েছে।

এদিকে ছাত্রলীগের মহতী এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকার সর্বশ্রেণি পেশার মানুষজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ছাত্রলীগকে সাধুবাদ জানিয়ে স্ট্যাটাস দিয়েছে। সংস্কার কাজে অংশ নেন জেলা ছাত্রলীগের সাংগঠণিক সম্পাদক এম. ফিরোজ উদ্দিন খোকা, জালালাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক কাজী আবুদুল­াহ, ছাত্রলীগ নেতা মোঃ ফারুক, ঈদগাঁও ইউনিয়ন ছাত্রলীগ নেতা আশেকুর রহমান, ছাত্রলীগ নেতা শাকিল সহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক ছাত্রলীগ কর্মী।

এদিকে সড়কটিতে ভাঙ্গা ইট দেওয়ার পর অপসারন করা হয়েছে কাদা এবং রোলার গাড়ি দিয়ে ইটগুলোকে মসৃণ করে দেওয়া হয়। এখন থেকে যানবাহন ও পথচারীরা স্বাচ্ছন্দে চলাচলে আর কোন বাধা থাকবেনা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.